মণ্ডপ ভাঙার ভুয়ো ঘোষণায় অবশেষে জালে আরও একজন!

বার্তা ডেস্কঃ

চোরবাগান পূজামণ্ডপে বিভ্রান্তিকর ঘোষণা করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুশল মজুমদার নামে আরও এক ঘোষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে এই ঘটনায় নদিয়া থেকে সঞ্জীব রাহা ওরফে সেন্টু নামের অপর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। ফলে ঘোষণা সংক্রান্ত মামলায় মোট দুইজনকে পাকড়াও করা হলো। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই গ্রেফতারির ফলে ঘটনার নেপথ্যের আসল সত্য সামনে আসবে।

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান মণ্ডপে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ মাইকে ঘোষণা করা হয় যে মণ্ডপ ভেঙে যাচ্ছে। এই ভুয়ো ঘোষণায় দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়িতে অনেকে আহত হন। সিসি ক্যামেরা ফুটেজ ও বিভিন্ন ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। বর্তমানে ধৃতদের জেরা করে খতিয়ে দেখা হচ্ছে যে এই ধরনের প্ররোচনামূলক ঘোষণার পিছনে সুনির্দিষ্ট কোনো নির্দেশ বা ষড়যন্ত্র ছিল কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *