মণ্ডপ ভাঙার ভুয়ো আতঙ্ক! চোরবাগান বিপর্যয়কাণ্ডে গ্রেফতার পুজো কমিটির কোষাধ্যক্ষ
October 23, 2026
বার্তা ডেস্কঃ
চোরবাগান পুজোয় হুড়োহুড়ির মধ্যে মাইকে “মণ্ডপ ভেঙে যাচ্ছে” বলে চরম আতঙ্ক ছড়ানোর অভিযোগে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছে পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। বিপর্যয়ের পর থেকেই পলাতক থাকা অভিযুক্তকে দীর্ঘ তল্লাশির পর পাকড়াও করেছে পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন ভিড়ের মধ্যে ওই ভুয়ো ঘোষণায় পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে ওঠে। সিসি ক্যামেরা ফুটেজ ও মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের নাগাল পান তদন্তকারীরা, বর্তমানে তাঁকে লালবাজারে এনে জেরা করা হচ্ছে।