যিশুকে মানাই অপরাধ! বাড়ি থেকে টেনে বের করে অঞ্জলি দেওয়ানোর অভিযোগ চন্দ্রকোনায়!

বার্তা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুর গ্রামে খ্রিস্ট ধর্মে বিশ্বাস করার জেরে তিনটি পরিবারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। পুজো চলাকালীন ওই পরিবারগুলির ওপর হামলা চালিয়ে বাড়ি থেকে টেনে বের করে মারধরের পাশাপাশি জোর করে পুজো মণ্ডপে নিয়ে গিয়ে অঞ্জলি দেওয়ানো এবং প্রসাদ খাওয়ানোর অভিযোগ সামনে এসেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

অভিযোগের ভিত্তিতে চন্দ্রকোনা থানায় লিখিত ডায়েরি করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে ইতিমধ্যেই ওই পরিবারগুলির বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হলেও আতঙ্ক কাটছে না ভুক্তভোগীদের। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *