বিগ বসের ঘরে সীমা লঙ্ঘন! সৌরভের কড়া হুশিয়ারিতে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

‘বিগ বসে’র অন্দরমহলে রোমান্স ও উত্তেজনার পারদ চড়তে চড়তে এবার সব সীমা অতিক্রম করল। রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা এবং তাঁদের আচরণ নিয়ে শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় কড়া অসন্তোষ প্রকাশ করেছেন। জীতুকে আসাম্মান করা এবং নিয়ম ভাঙার অভিযোগে এই দুই প্রতিযোগীকেই শেষবারের মতো কঠোর সতর্কবার্তা দিয়েছেন ‘দাদা’। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাঁদের সরাসরি ঘর থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

শো-এর সাম্প্রতিক পর্বে প্রতিযোগীদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সৌরভ। নন্দিনীর প্রভাবে রাজবীরের খেলায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি। শনিবার রাতেও রাজবীর ও জীতুর মধ্যে তুমুল অশান্তি বাধে, যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এই ঘটনার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে তনুশ্রী, সোনামণি ও ভরত বর্তমানে ‘আনসেফ জোনে’ থাকায় রবিবার রাতে কার কপালে বিদায়ের ঘণ্টা বাজে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *