ব্যাঙ্কে দুঃসাহসিক চুরি, মুহূর্তেই উধাও কোটি কোটি টাকা!

বার্তা ডেস্কঃ

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। রিজার্ভ ব্যাঙ্কের সেটলমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় চৌদ্দ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। গত পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে মোট একশো সাতাশিটি লেনদেনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। বিশেষ এই লেনদেনগুলি রিজার্ভ ব্যাঙ্কের এসএফএমএস সার্ভার থেকে করা হলেও ব্যাঙ্কের নিজস্ব কোনো প্ল্যাটফর্মে এর কোনো রেকর্ড নেই। ব্যাঙ্ককর্তারা সমস্ত সিস্টেম তন্নতন্ন করে খোঁজার পরেও এই ডিজিটাল চুরির কোনো প্রমাণ খুঁজে পাননি।

মোট ছত্রিশটি অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে কিন্তু লেনদেনের কোনো হদিশ না মেলায় জালিয়াতদের চিহ্নিত করা আসাম্ভব হয়ে পড়েছে। প্রথম দিন মাত্র ছটি লেনদেন করলেও পরের দুই দিনে যথাক্রমে আতাআশি এবং বিরানব্বইটি লেনদেন করা হয়। ব্যাঙ্কের কোনো শাখা, মোবাইল ব্যাঙ্কিং বা ইউপিআই ব্যবস্থার কোথাও এই লেনদেনের প্রমাণ না মেলায় গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *