ক্যাফেতে জিন্নার মূর্তি ও গোমাংস সেবন, ভিডিও ভাইরাল হতেই পুলিশের কড়া পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

সমাজমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো ও ভুল তথ্য পেশ করার অভিযোগে গ্রেপ্তার করা হলেন জনপ্রিয় ইউটিউবার অমৃত সিং ড্যারেন। সম্প্রতি ‘কাশী আর্ট ক্যাফে’ নিয়ে একটি বিতর্কিত ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, হিন্দুদের পবিত্র তীর্থস্থান ‘কাশী’ নামের ওই ক্যাফেতে গোমাংস পরিবেশন করা হয়। পাশাপাশি তাঁর দাবি ছিল, ক্যাফেটিতে মহাত্মা গান্ধীর মূর্তির পাশেই বসানো হয়েছে মহম্মদ আলি জিন্নার একটি রুপোর মূর্তি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে পুলিশ ধৃত ইউটিউবারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ও ১৯২ নম্বর ধারায় মামলা দায়ের করে।

এই ঘটনার জেরে কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সামাজিক মাধ্যমে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে চরম বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান যে, রাজ্যে কোনোভাবেই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো বরদাস্ত করা হবে না এবং কেরালার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। অভিযোগকারীদের মতে, ইউটিউবারের এই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি করতে পারে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখে এই সংক্রান্ত তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *