পূজো শেষ তবুও প্যান্ডেল খোলা নিষেধ, ঘুঘুর ছানার টানে থমকাল চুঁচুড়া!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজো মিটে গেলেও চুঁচুড়ার কান্তনগরের সুকান্ত স্মৃতি সঙ্ঘের মণ্ডপ খোলার কাজে হাত দিতে পারছেন না উদ্যোক্তারা। ৫৩ বছরে পা দেওয়া এই ক্লাবের মণ্ডপের সিলিংয়ে একটি ঘুঘু পাখি বাসা বেঁধে ৪টি ডিম পেড়েছে। পুজোর ১৫ দিন আগে বাঁশের কাঠামো বাঁধার সময় বিষয়টি নজরে আসতেই ত্রিপলের বদলে সেখানে পাতলা কাপড় টাঙান তারা, যাতে পাখির কোনো অসুবিধা না হয়। পুজো শেষ হলেও ঘুঘুটি ডিম আগলে বসে থাকায় আপাতত প্যান্ডেল ভাঙার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কমিটির সদস্যরা।

পাখিটির এবং তার অজাত ছানাগুলোর সুরক্ষার কথা মাথায় রেখে এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। তবে রবিবার লক্ষ্মীপুজোর পর মণ্ডপের রাস্তার দিকের কিছু অংশ খুলে ফেলার পরিকল্পনা রয়েছে। ডিম ফুটে বাচ্চা বের হয়ে স্বাধীনভাবে ওড়ার মতো শক্তপোক্ত না হওয়া পর্যন্ত পুরো প্যান্ডেলটি সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ক্লাবের সদস্যরা। পুজো কমিটির এই উদ্যোগ ও জীবপ্রেমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *