দিল্লির নর্থ ব্লকে ভয়াবহ আগুন, আতঙ্ক ছড়িয়েছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রকের সদর দপ্তরে!
October 26, 2026
বার্তা ডেস্কঃ
দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কেন্দ্র বলে পরিচিত দিল্লির রাইসিনা হিলসের নর্থ ব্লকে আচমকা ছড়াল তীব্র অগ্নিকাণ্ডের আতঙ্ক। প্রশাসনিক ভবনের পিছন দিক থেকে হঠাৎই ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা সংসদ ভবনে যাওয়ার পথে প্রথম এই দৃশ্য প্রত্যক্ষ করেন এবং উদ্বেগের কথা সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলের সুরক্ষা কামনা করেন।
খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ঠিকানা হিসেবে পরিচিত এই ঐতিহাসিক লাল বেলেপাথরের ভবনের ঠিক কোথায় আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।