সাফল্যের শিখরে ইনফ্রা রোহিত সাহা, নেটপাড়ায় ভাইরাল এই গান!

বার্তা ডেস্কঃ

সামাজিক মাধ্যমের পাতা থেকে শুরু করে পাড়ার গলি, সব জায়গায় এখন শুধুই রোহিত সাহার গাওয়া ‘হই হই করব বলে’ গানটির জয়জয়কার। ৩ মিলিয়নেরও বেশি রিলস তৈরি হওয়ায় দারুণ আপ্লুত এই তরুণ শিল্পী। মূলত সাবেক প্রেমিকাকে উৎসর্গ করে লেখা এই গানটি যে এতটা জনপ্রিয়তা পাবে, তা প্রথমে কল্পনাও করতে পারেননি তিনি। সফটওয়্যার ডেভেলপার হিসেবে পেশাগত জীবন সামলানোর পাশাপাশি নিজের প্যাশন থেকেই গান তৈরি করে চলেছেন রোহিত।

সোশ্যাল মিডিয়ায় গানটি ঝড় তুললেও সাধারণ মানুষের ভিড়ে নিজেকে লুকিয়ে রাখতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন উদীয়মান এই শিল্পী। নিজের এই অভিজ্ঞতাকে এক রোমাঞ্চকর অনুভূতি হিসেবে বর্ণনা করে তিনি জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা বা তাঁর গান শুনতে পাওয়ার দৃশ্য তাঁকে এক অন্যরকম আনন্দ দেয়। প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা না থাকলেও নিজের মেধা ও চেষ্টার জোরে আজ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রোহিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *