রাজবীরের পক্ষপাত নিয়ে বং গাইয়ের তোপ! সোনামণিকে কোলে তুলে নাচবেন কি?

বার্তা ডেস্কঃ

‘বিগ বস বাংলা’র ঘরে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত ওরফে বং গাই। রবিবাসরীয় পর্বে ভরত কলের বিদায় এবং সোনামণি সাহার ‘ইমিউনিটি স্টার’ পাওয়া নিয়ে দর্শকমহলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শোয়ের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে কিরণ দত্ত তাঁর সামাজিক মাধ্যমে কটাক্ষ করে লিখেছেন, সোনামণিকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে বাকি কড়া প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করা হচ্ছে। চ্যানেলের পুরোনো সম্পর্কের কারণেই এমন একপেশে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শোয়ের সাম্প্রতিক পর্বে দুর্নিবার সাহা, জীতু কমল এবং রাজবীর দের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, সোনামণি সাহা ইমিউনিটি পাওয়ার কারণে চলতি সপ্তাহে নমিনেশনের বাইরে রয়েছেন। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সমালোচনার মাঝেই সোমবারের পর্বে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন ক্যাপ্টেন মনামী ঘোষ। ঘরের পাঁচ সদস্যের হাতে বিশেষ নমিনেশন ক্ষমতা অর্পণ করায় খেলায় নতুন কোন মোড় আসে, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *