বন্ধ বর্ধমানের বামাকালী পুজো ও ভাসান! আসল সত্য জেনে নিন আজই।

বার্তা ডেস্কঃ

নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামাকালীর আদলে এবার বর্ধমানের নতুনগঞ্জ ইয়ং ইউনিটের উদ্যোগে ৩১ ফুট উঁচু কালীপ্রতিমা পুজোর পরিকল্পনা করা হয়। কিন্তু আলমগঞ্জের কল্পতরু মাঠে ছটপুজো কমিটির আপত্তির কারণে পুজো বাতিল হওয়ার একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তীব্র শোরগোল তৈরি হয়। জলঘোলা শুরু হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পুজো কমিটির সভাপতি সাওন রায়। তিনি জানান, ছটপুজো কমিটির সঙ্গে বাহির পথ বা এক্সিট পয়েন্ট নিয়ে সামান্য মতবিরোধ তৈরি হয়েছিল। তবে বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মধ্যস্থতায় আয়োজিত যৌথ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে সেই সমস্যার সমাধান হয়েছে।

প্রশাসনের অনুমতি মেলায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এই পুজো। সভাপতি স্পষ্ট করেন, ৩১ ফুটের বিশাল প্রতিমাটি মণ্ডপের ভেতরে তৈরি করা হবে এবং পুজো শেষে দমকলের সাহায্যে সেখানেই তা বিসর্জন দেওয়া হবে। তবে ঐতিহ্য মেনে বামাকালীর একটি ছোট চার ফুলের প্রতিমায় শাস্ত্রীয় পুজো সম্পন্ন করা হবে। পুজো শেষে সেই প্রতিমাকে ঘিরেই আয়োজিত হবে বিখ্যাত ভাসান নৃত্য সহ শোভাযাত্রা। কোনো ধরনের গুজব বা রাজনৈতিক রং লাগানোর চেষ্টায় কান না দিয়ে দর্শনার্থীদের আনন্দ উৎসবে শামিল হওয়ার বার্তা দিয়েছে কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *