গুয়াহাটির হোটেলে ভয়াবহ গুলি, ঝরল ৪ জনের প্রাণ!

বার্তা ডেস্কঃ

আসামের গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার একটি হোটেলে আচমকাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এক ভয়াবহ গুলিচালনার ঘটনায়। দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে অন্তত চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন মহিলা ছিলেন, যাঁদের মধ্যে হোটেলের কর্মীরাও অন্তর্ভুক্ত। খবর পেয়েই দ্রত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানান, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কী কারণে বা ঠিক কী পরিস্থিতিতে এমন ভয়ঙ্কর তাণ্ডব চালানো হলো, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনো গভীর চক্রান্ত এর পেছনে রয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন যে অপরাধীদের অতি দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় নজর রাখার পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *