কালীপুজোর আগেই খুলছে ভাগ্য, শুক্রের উদয়ে কোন ৫ রাশির হবে অঢেল ধনপ্রাপ্তি!

বার্তা ডেস্কঃ

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্পদ, ঐশ্বর্য এবং সুখ-স্বাচ্ছন্দ্যের কারক হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ চোদ্দো দিন অস্ত থাকার পর আগামী ২৮ অক্টোবর সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে পূর্বকাশে পুনরায় উদিত হতে চলেছে এই বৈভব গ্রহ। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, শুক্রের এই উদয় মেষ, মিথুন, সিংহ, ধনু এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে এক অত্যন্ত শুভ ও দুরন্ত সময় নিয়ে আসছে। এর প্রভাবে পেশা, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির পাশাপাশি পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এই বিশেষ সময়কালে উল্লেখিত রাশিগুলির কর্মজীবন ও পারিবারিক জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। মেষ রাশির আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি সমাজে মান-সম্মান বাড়বে, অন্যদিকে মিথুন ও ধনু রাশির জাতকদের পারিবারিক জীবন আরও সুখের ও সুরক্ষিত হবে। পাশাপাশি, সিংহ রাশির আর্থিক ক্ষেত্র মজবুত হওয়ার সঙ্গে নতুন গাড়ি কেনার যোগ তৈরি হয়েছে এবং কুম্ভ রাশির চাকরিজীবীদের পদোন্নতি বা ব্যবসায় নতুন সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হবে। সঠিক জন্মকুণ্ডলী ও গ্রহের অবস্থান অনুযায়ী এই সময়টি সংশ্লিষ্ট রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *