কোচবিহারে নকল সিগারেটের পাহাড়! পকেটে টান, স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে কতখানি?

বার্তা ডেস্কঃ

কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ও দিনহাটা শহরের চওড়াহাট বাজারে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট বাজেয়াপ্ত করেছে হায়দরাবাদ থেকে আসা একটি বিশেষ দল। একটি নামী সিগারেট প্রস্তুতকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে এই অভিযান চালানো হয়। হুবহু আসল সংস্থার প্যাকেটের মোড়ক ব্যবহার করে কম দামে বাজারে নকল সিগারেট বিক্রির একটি বড় চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযানকারী দলের আইনজীবীদের দাবি, মূল কো ম্পা নির সমস্ত নাম ও ছবি নকল করে এই কালোবাজারি চালানো হচ্ছিল, যার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট সংস্থাটি। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, তাঁরা হকারদের কাছ থেকে ওই মাল কিনেছিলেন এবং সেগুলি নকল কি না, সে বিষয়ে তাঁদের কোনো ধারণাই ছিল না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বৈধ সংস্থাগুলি নির্দিষ্ট নিয়ম মেনে চললেও এই অবৈধ কারবারে যুক্ত ব্যক্তিরা কোনো নিয়ম বা স্বাস্থ্যবিধি তোয়াক্কা করে না, যা জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *