দশমীর রাতে রক্তাক্ত বজবজ, বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

বার্তা ডেস্কঃ

বিজয়া দশমীর আনন্দ উদযাপনের মাঝেই দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার ডোঙারিয়া পালপাড়া স্কুলমোড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় একটি সর্বজনীন পুজো কমিটির খাওয়াদাওয়ার আয়োজন চলাকালীন উদ্যোক্তাদের দু’পক্ষের মধ্যে তীব্র বচসা, ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। অভিযোগ, সেই সময় পুজো কমিটির সদস্য দেবাশিস পালকে অপরপক্ষ মারাত্মক মারধর করে এবং পেটে ছোট ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে আশঙ্কাজনক চিকিৎসাধীন রাখা হলেও দীর্ঘ পাঁচ দিনের আশঙ্কাজনক লড়াই শেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বিজেপি কর্মী।

এই চাঞ্চল্যকর ঘটনায় মৃতের স্ত্রী সহেলি পাল বিজেপির বজবজ ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলেও অভিযুক্ত মণ্ডল সভাপতি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে মণ্ডল সভাপতির ঘনিষ্ঠ দুই বিজেপি কর্মী ঋজু ও দেবাকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে পাঠালে আদালত একজনকে জেল হেফাজতে এবং অন্যজনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *