পুলিশের গুলিতে যুবকের মৃত্যু, মায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হওয়া প্রহ্লাদ দাসের পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও মা। ছেলের এমন পরিণতিতে শোকে বিহ্বল হয়ে পড়লেও এক নাগরিক হিসেবে এই ঘটনায় নিজের সন্তোষ প্রকাশ করেছেন তাঁর মা। অন্যদিকে প্রহ্লাদের বাবা সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ যা করেছে একেবারে সঠিক কাজ করেছে এবং তিনি এতে অত্যন্ত খুশি।

ঘটনার বিবরণে প্রকাশ রবিবার ওই ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে প্রহ্লাদ দাসকে গ্রেফতার করেছিল পুলিশ এবং আদালত তাকে দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। সোমবার রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় ধৃত ব্যক্তি পালানোর চেষ্টা করে এবং পুলিশের রিভলভার কেড়ে নিয়ে গুলি চালায় বলে অভিযোগ। এরপর পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়। এই ঘটনার পর একদিকে যেমন অপরাধীর কঠোর শাস্তির দাবি উঠেছে, তেমনই এমন মৃত্যু নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *