ভুয়ো চিকিৎসকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে তোলপাড় জেলখানা!

বার্তা ডেস্কঃ

দুই সপ্তাহের ব্যবধানে বারুইপুর মহকুমা হাসপাতালে ফের এক বিচারাধীন বন্দির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৈধ ডিগ্রি ছাড়াই চিকিৎসক সেজে চিকিৎসা চালানো এবং ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুর অভিযোগে গত অক্টোবর মাসে গ্রেফতার হওয়া বাসুদেব নস্করের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বেতবেড়িয়ার বাসিন্দা ৪৪ বছর বয়সি বাসুদেব আদালতের নির্দেশে জেল হেফাজতে ছিলেন। তাঁর স্ত্রী সোনালি নস্কর অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে সুপরিকল্পিত ভাবে খুন করা হয়েছে এবং পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি।

সোমবারে স্বামীর অসুস্থতার খবর পেয়ে জেলে গিয়ে তাঁকে না পেয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে পৌঁছোন সোনালি। সেখানে বেডের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় স্বামীকে দেখার পর মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে তাঁর মৃত্যুর খবর পান। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তবে গত ১৩ অক্টোবর একই হাসপাতালে অপর এক বিচারাধীন বন্দির দেহ উদ্ধারের ঘটনার পর ফের এই মৃত্যু হওয়ায় বন্দিদের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *