চাকরির লোভনীয় অফারই কাল, এক ক্লিকেই উধাও ব্যাঙ্ক ম্যানেজারের লক্ষাধিক টাকা!

বার্তা ডেস্কঃ

রাজস্থানের অলওয়ারে সাইবার প্রতারকদের পাতা অভিনব ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হলেন খোদ একটি বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার। ভুয়ো চাকরির প্রস্তাব সংক্রান্ত একটি মেসেজে থাকা অজানা লিঙ্কে ক্লিক করতেই তাঁর ক্রেডিট কার্ড থেকে প্রায় সওয়া লক্ষ টাকা উধাও হয়ে গেছে। পেশায় ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিক হওয়া সত্ত্বেও এই ধরণের ডিজিটাল প্রতারণার শিকার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যাঙ্ক আধিকারিক রাহুল অগ্রবাল কোটক মহিন্দ্রা ব্যাঙ্কের অলওয়ার শাখায় কর্মরত। সম্প্রতি তাঁর ফোনে আসা একটি চাকরির অফারের লিঙ্কে ক্লিক করার পরেই এই আর্থিক প্রতারণার ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যায় টাকা কেটে নেওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি সোমবার স্থানীয় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি একটি অনলাইন অভিযোগও নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জালিয়াতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *