উইকেট ঝড়ের রাতে ইতিহাস, নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের!

বার্তা ডেস্কঃ

ওয়েলিংটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৯৮ রান সংগ্রহ করে কিউইরা। দলের পক্ষে ড্যারেল মিচেল ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতীয় বোলিং লাইনআপে অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি একটি করে উইকেট শিকার করলেও ভুবনেশ্বর কুমার ও প্রিন্স যাদব সফল হননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান ভারতীয় ওপেনাররা। বৈভব ১৯ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এবং অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান। তাঁর এই ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। শেষ পর্যন্ত ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লু। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন অভিষেক শর্মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *