‘আমি মায়ের কাছে যাচ্ছি’! শেষ ভিডিয়ো কলের পরই যুবকের মর্মান্তিক পরিণতি
বার্তা ডেস্কঃ
উত্তরপ্রদেশের লখনউয়ের ঝাঁসীতে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মৃত্যুর ঠিক আগে বাবাকে ভিডিয়ো কল করে এক যুবক জানান যে তিনি মায়ের কাছে চলে যাচ্ছেন এবং নিজের টাকা নিজের কাছে রাখতে বলেন। এই ফোন কলের কিছুক্ষণ পরেই নিজ ঘর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পিস্তল থেকেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন যুবক। মৃত লভ পটেল মুন্নালাল পটেলের প্রথম পক্ষের সন্তান ছিলেন। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার সময়ে লভের বাবা মুন্নালাল ও তাঁর দ্বিতীয় স্ত্রী মাঠে কাজে গিয়েছিলেন। বাড়িতে একা থাকা অবস্থাতেই এই ঘটনা ঘটে। সকাল দশটা নাগাদ গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে লভ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল। ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, ২০০৯ সালেও মুন্নালালের প্রথম স্ত্রী সঙ্গীতা একই ভাবে আত্মঘাতী হয়েছিলেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।