জানুয়ারির সেই রেকর্ড দাম এখন অর্ধেক! উৎসবের মরসুমে সোনা ও রুপো কেনার সেরা সুযোগ!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরসুমে ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। চলতি বছরের জানুয়ারিতে রুপোর সর্বকালের রেকর্ড দাম প্রতি কেজি ৪ লক্ষ ২০ হাজার টাকা ছাড়িয়ে গেলেও, বর্তমানে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে তা প্রায় অর্ধেকেরও বেশি কমে নেমে এসেছে। মঙ্গলবার বাজার খোলার পর রুপোর ফিউচার মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে প্রতি কেজি প্রায় ১ লক্ষ ৯১ হাজার থেকে ১ লক্ষ ৯৩ হাজার টাকার মধ্যে নেমে আসে। গত মাসের তুলনায় রুপোর দাম প্রায় ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ স্তর থেকে প্রায় ২ লক্ষ ২৬ হাজার টাকা পর্যন্ত কমে যাওয়ায় এটি গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
রুপোর পাশাপাশি এই মূল্যবান হলুদ ধাতু সোনার বাজারেও বড় দরপতন দেখা গেছে। গত সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবসে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যেখানে প্রায় ১ লক্ষ ৪৯ হাজার টাকায় অবস্থান করছিল, তা কমে বর্তমানে ১ লক্ষ ৪2 হাজার টাকার ঘরে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, দীপাবলি ও ধনতেরাসের মতো উৎসবের আগে এই ব্যাপক দরপতন সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। তবে বাজার বিশেষজ্ঞরা একবারে পুরো পুঁজি বিনিয়োগ না করে ধাপে ধাপে বা এসআইপি পদ্ধতিতে সোনা ও রুপো কেনার পরামর্শ দিয়েছেন।