কালীপুজোর আগেই বিরল ত্রিগ্রহী যোগ, ৩ রাশির কপালে ঘুরছে ভাগ্যের চাকা!

বার্তা ডেস্কঃ

আগামী ৬ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকা বিশেষ ‘ত্রিগ্রহী যোগ’-এর প্রভাবে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সিংহ, তুলা এবং মকর রাশির জাতক-জাতিকাদের। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বুধ, শুক্র ও সূর্যের শুভ প্রভাবে এই রাশিগুলির কর্মজীবন, ব্যবসা ও আর্থিক অবস্থায় আসবে অভূতপূর্ব উন্নতি। বুধের কৃপায় কথায় প্রভাব ও ব্যবসায় লাভ বাড়বে, শুক্রের প্রভাবে গভীর হবে প্রণয় সম্পর্ক এবং সূর্যদেব এনে দেবেন বিশেষ সম্মান ও মর্যাদা।

এই সময় সিংহ রাশির জাতক-জাতিকারা নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করলে দারুণ সাফল্য পাবেন এবং সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য লাভ করবেন। অন্যদিকে, তুলা রাশির কর্মক্ষেত্রে পদোন্নতি ও নতুন সুযোগের পথ প্রশস্ত হবে। পাশাপাশি, মকর রাশির জাতকরা কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সমর্থনের পাশাপাশি রাজনীতিতেও উন্নতির দেখা মিলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *