শিক্ষকদের রাজনীতিতে ‘না’, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর!

বার্তা ডেস্কঃ

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় খবরের পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার ক্যাবিনেট বৈঠকের পর একগুচ্ছ নতুন পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকটি বৈঠক মিলিয়ে প্রায় ৬০ হাজার নতুন পদ তৈরির অনুমোদনের কথা ঘোষণা করে তিনি স্পষ্ট জানান, আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিযুক্ত শিক্ষকরা আর কোনো প্রত্যক্ষ রাজনীতিতে জড়াতে পারবেন না। বিহার বা উত্তরপ্রদেশের মতো রাজ্যের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নতুন শিক্ষকরা পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা বা লোকসভা—কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

শিক্ষা ক্ষেত্রে বড়সড় এই পরিবর্তন আনার পাশাপাশি রাজ্য শিল্প ও কর্মসংস্থানেও নতুন দিশা দেখাতে চলেছে। এই ক্যাবিনেট বৈঠকেই বহুপ্রতীক্ষিত নতুন শিল্পনীতির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী ৫ নভেম্বর নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজ্যে বড় শিল্প স্থাপন ও নতুন বিনিয়োগ আকর্ষণে জমি সংক্রান্ত নীতি, ইনসেনটিভ ও ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’-এর মতো গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে চলেছে এতে। কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন—দুই ক্ষেত্রেই এই ক্যাবিনেট বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *