নীরব ঘাতক উচ্চ রক্তচাপ, অজান্তেই ডেকে আনছে স্ট্রোকের মতো বড় বিপদ!
October 29, 2026
বার্তা ডেস্কঃ
শরীর দিব্যি ভালো থাকার পরেও অনেকের শরীরে বছরের পর বছর উচ্চ রক্তচাপের কোনও স্পষ্ট উপসর্গ দেখা যায় না। অথচ ভিতরে ভিতরে ধমনির দেওয়াল ও সূক্ষ্ম রক্তনালির মারাত্মক ক্ষতি হতে থাকে, যার ফলে আচমকা স্ট্রোক, হৃদ্রোগ ও কিডনির সমস্যার আশঙ্কা বহুলাংশে বেড়ে যায়। মাথাব্যথা বা মাথা ঘোরার মতো লক্ষণ সব সময় প্রকাশ পায় না বলেই একে নীরব ঘাতক বলা হয়, যা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ছাড়া সহজে ধরা পড়ে না।
কমবয়সিরাও আজ এই গুরুতর ঝুঁকির বাইরে নন কারণ অতিরিক্ত ওজন, অনিয়মিত জীবনযাপন, খাবারে অতিরিক্ত নুন ও মানসিক চাপ এর অন্যতম প্রধান কারণ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তাই নিয়মিত মাপার পাশাপাশি খাবারে নুন কমানো, শাকসবজি খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত জরুরি।