হাসিনা পতন ও ইউনুসের আগমন, নেপথ্যের মাস্টারমাইন্ড কি সাংবাদিক!

বার্তা ডেস্কঃ

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনুসকে আনার সলতে পাকানো শুরু হয়েছিল। সম্প্রতি ফরাসি সংবাদ সংস্থা এএফপির ঢাকার তৎকালীন ব্যুরো প্রধান ও বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আন্দোলনকারী ছাত্রনেতা ও নোবেলজয়ী ইউনুসের মধ্যে গোপন মধ্যস্থতাকারী বা ‘মিডলম্যান’ হিসেবে কাজ করেছিলেন এএফপির তৎকালীন ফ্যাক্ট-চেক সম্পাদক কাদারউদ্দিন শিশির। হাসিনা সরকারের নজর এড়িয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গোপনীয়তার সাথে এই যোগাযোগের পথ সুগম করা হয়েছিল।

শফিকুল আলমের দাবি অনুযায়ী, হাসিনার দেশত্যাগ কোনো আকস্মিক রাজনৈতিক ঘটনা ছিল না, বরং আন্দোলনকারীদের পরিকল্পনা ছিল পূর্বনির্ধারিত। ছাত্রনেতারা যখন রাজপথে সোচ্চার ছিলেন, তখন ফ্রান্সে অবস্থানরত ইউনুসের সাথে প্রাথমিক সমঝোতা ও বার্তা আদান-প্রদানের মূল দায়িত্বটি পালন করেন সাংবাদিক শিশির। সরকারের পতনের পরদিনই ৬ আগস্ট আন্দোলনকারীরা আনুষ্ঠানিকভাবে ইউনুসের নাম প্রস্তাব করেন এবং ৮ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় ও আলোচনার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *