সাতসকালেই কলকাতায় ভয়াবহ আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

একদিকে ইডি অভিযান, অন্যদিকে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে শুক্রবার সাতসকালেই তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্যে। শহর কলকাতার লেকটাউন ও হুগলির উত্তরপাড়ায় ২৯০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি সংক্রান্ত মামলায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ প্ল্যান্টের বিপুল অর্থ ভুয়া কো ম্পা নির মাধ্যমে কলকাতায় পাচার করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। লেকটাউনের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের আবাসনসহ একাধিক স্থানে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। বিপুল অঙ্কের এই আর্থিক দুর্নীতির নথিপত্র উদ্ধারে ইডির তৎপরতায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকায়।

অন্যদিকে একই সময়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের অভিজাত সাউথ সিটি আবাসনে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। আবাসনের টাওয়ার থ্রির ২৭ তলার একটি কুক রুম থেকে আচমকাই আগুন লেগে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। প্রায় একই দিনে ঝাড়গ্রামের তৃণমূল নেতা অজিত মাহাতো সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া আবাস যোজনার বকেয়া প্রশ্ন তুলে পঞ্চায়েত অফিসের এক সরকারি কর্মচারীকে মারধরের দায়ে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *