হাসিনার গোপন ভিডিও ফাঁসকারী অফিসারের রহস্যমৃত্যু, ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা?

বার্তা ডেস্কঃ

শেখ হাসিনার দেশ ছাড়ার গোপন ভিডিয়ো রেকর্ডিংয়ের অভিযোগে চাকরি হারানো বায়ুসেনার প্রাক্তন অফিসার কেএম তৌসিফ সৌরির রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকার তুরাগ নদের রাজাবাড়ি ঘাট থেকে ২৮ বছর বয়সী ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। এর আগে হাসিনার সেই চাঞ্চল্যকর ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তাঁকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে।

চলতি বছরের ডিসেম্বরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। ঠিক তার আগেই এমন রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এই মৃত্যুর সঙ্গে হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *