এসএমএসে ভাগ্য বদল, ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার রাজস্ব পরিদর্শক!

বার্তা ডেস্কঃ

তিন মাস ধরে শংসাপত্রের জন্য ভূমি দপ্তরে ঘুরেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা ঘুষের দাবিতে চার হাজারে রফা করেছিলেন এক যুবক। টাকা জোগাড়ও হয়ে গিয়েছিল, কিন্তু ঘুষ দেওয়ার ঠিক আগে মোবাইলে আসা একটি সরকারি এসএমএস পুরো দৃশ্যপট বদলে দেয়। দুর্নীতি দমন শাখায় ফোন করে অভিযোগ জানানোর পরেই পূর্ব বর্ধমানের গুসকরায় ফাঁদ পেতে হাতেনাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাজস্ব পরিদর্শককে।

আউশগ্রাম ১ ব্লকের ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক অলোক ধাড়ার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। গুসকরার বাসিন্দা মৃন্ময় চক্রবর্তী চাকরির পরীক্ষার ইডব্লুএস শংসাপত্র পাওয়ার জন্য দীর্ঘদিন দপ্তরে চক্কর কাটছিলেন। বাধ্য হয়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেও সরকারি সচেতনতামূলক এসএমএস পেয়ে তিনি সাহসিকতার পরিচয় দেন। কলকাতা থেকে আসা তদন্তকারী দল রাসায়নিক মাখানো চার হাজার টাকাসহ গুসকরা স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *