আঙুলের একরোখা দাগ থেকে মুক্তি, জাদুকরী উপায়টি জানেন কি?

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিন টানা আংটি পরে থাকার ফলে আঙুলে যে সাদা বা বিবর্ণ গোল দাগ তৈরি হয়, তা অনেকের জন্যই বিব্রতকর। অথচ সামান্য কিছু ঘরোয়া সতর্কতা ও পরিচর্যার মাধ্যমেই এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ত্বক বিশেষজ্ঞদের মতে, একটানা আংটি পরে না রেখে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন আঙুল ফাঁকা রাখা অত্যন্ত জরুরি। এর ফলে ত্বকে পর্যাপ্ত বাতাস চলাচলের সুযোগ তৈরি হয় এবং ত্বকের স্বাভাবিক রঙ ফিরে আসতে শুরু করে। পাশাপাশি, জ্যোতিষী বা অন্য কোনো কারণে আংটি খোলা সম্ভব না হলে, মাঝেমধ্যে সেটি সামান্য সরিয়ে সেই অংশে হালকা হাতে মাসাজ করে নিতে পারেন।

নিয়মিত স্কিন কেয়ার বা ত্বকের যত্নের মাধ্যমেও এই দাগ দ্রুত দূর করা যায়। সপ্তাহে অন্তত দুদিন হালকা কোনো স্ক্রাবার ব্যবহার করে আঙুলের ওই অংশটি আলতোভাবে ঘষে নিলে মৃত কোষ বা ডেড স্কিন দূর হয়। এছাড়া বাইরে বের হওয়ার সময় মুখে সানস্ক্রিন লাগানোর পাশাপাশি আঙুলের সেই অংশেও তা ব্যবহার করা উচিত। দিনে দু-তিনবার খাঁটি অ্যালোভেরা জেল ম্যাসাজ করা এবং প্রতি মাসে নিয়ম করে ম্যানিকিউর করালে হাতের ত্বক থাকে উজ্জ্বল ও দাগহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *