সর্দার প্যাটেলের সার্ধশত জন্মজয়ন্তী, মোদীর ৪০০ কোটির মেগা চমকে নতুন যুগ!

বার্তা ডেস্কঃ

জাতীয় একতা দিবস ও সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটের একতা নগরে ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ অক্টোবর সকালে স্ট্যাচু অফ ইউনিটিতে লোহপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি নিকাশি শোধনাগার, আলোকসজ্জা, নর্মদা ঘাটের আধুনিকীকরণ এবং পরিবেশ-বান্ধব পর্যটনসহ একগুচ্ছ মেগা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে জিরো-ওয়েস্ট বর্জ্য ব্যবস্থাপনা ও পরিকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এলাকাটিকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের বার্তা দেওয়া হয়।

উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ জওয়ানদের সমন্বয়ে গঠিত চিত্তাকর্ষক ‘একতা প্যারেড’। অনুষ্ঠানে বিশেষ নাট্য প্রযোজনা ‘নকশাল মুক্ত ভারত’-এর মাধ্যমে মাওবাদী-প্রভাবিত এলাকাগুলির ইতিবাচক রূপান্তর ও দেশের সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরা হয়। এছাড়া দেশজুড়ে আসা প্রায় ৫,০০০ শিল্পীর যৌথ সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশাত্মবোধক ট্যাবলোর মাধ্যমে ভারতের সমৃদ্ধ বৈচিত্র্য ও জাতীয় সংহতির এক অনন্য রূপ ফুটে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *