সঙ্কোশ নদীতে রহস্যমৃত্যু মাছের, বিষাক্ত মাছ নিয়ে বড় সতর্কবার্তা!

বার্তা ডেস্কঃ

ভুটানে হড়পা বানের জেরে উত্তরবঙ্গের সঙ্কোশ নদীর জল কালো হয়ে অস্বাভাবিকভাবে কয়েক টন মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে নদীর জল হঠাৎ কালো হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়, এবং বহু মানুষ সেই মরা মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে শুরু করেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার সকালেই সঙ্কোশ নদী সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও। তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই মাছগুলির স্বাভাবিক মৃত্যু হয়নি এবং বিষক্রিয়া বা কীটনাশকের প্রভাবেই এমন ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যহানির কারণ হতে পারে। বাজারগুলিতে এই মরা মাছ ছড়িয়ে পড়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে দেখেশুনে মাছ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *