পাকিস্তানি তরুণীর প্রেমে সর্বনাশা ফাঁদ, গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান!
বার্তা ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের এক মহিলার সঙ্গে দীর্ঘ দিন ধরে যোগাযোগের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই সেনার নাম রাজবীর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর শুক্রবার তাঁকে স্থানীয় আদালতে পেশ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই পাকিস্তানি মহিলার সঙ্গে রাজবীরের পরিচয় হয়েছিল। ধীরে ধীরে দু’জনের মধ্যে নিয়মিত কথোপকথন বাড়তে থাকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় এবং পরবর্তীতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। এই যোগাযোগের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না এবং কোনো গোপন সামরিক তথ্য পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেশের সুরক্ষায় এ ধরনের আচরণ কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে।