জ্ঞানেশ কুমারকে সরানোর ছক! কীভাবে হবে ‘মক ইমপিচমেন্ট’ আর কারা থাকবেন এই প্রক্রিয়ায়?

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের জোরালো অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে অভিনব পদক্ষেপ হিসেবে আজ বিকেলে দিল্লির রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এক প্রতীকী বা মক ইমপিচমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণে শুক্রবারের নির্ধারিত কর্মসূচি পিছিয়ে আজ শনিবার বেলা ৩টা ৩০ মিনিটে ধার্য করা হয়েছে।

সংসদের অধিবেশনের আদতে হতে চলা এই প্রতীকী অপসারণ প্রক্রিয়ায় সভাপতিত্ব করবেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। ইন্ডিয়া জোটের প্রায় ২১টি রাজনৈতিক দল, বামপন্থী সংগঠন, ছাত্র প্রতিনিধি এবং এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষেরা এতে অংশ নিচ্ছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাব পেশ করার পর প্রায় ৩০ জন নেতা বক্তব্য রাখবেন এবং পরিশেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সভায় ভাষণ দেবেন। যদিও এটি কোনো সাংবিধানিক অপসারণ নয় এবং এর ফলে জ্ঞানেশ কুমার ক্ষমতা হারাবেন না, তবুও নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে বিরোধীদের এই রাজনৈতিক চাপ তৈরি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *