সম্পর্কের ইতি টানলেই কেন ধর্ষণের মামলা, পুরুষদের অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন প্রশ্ন!

বার্তা ডেস্কঃ

সম্মতিক্রমে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে গেলেই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার প্রবণতা নিয়ে কড়া পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। কেরলের এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও প্রতারণার মামলা বাতিল করে বিচারপতি বিভি নাগরত্না ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, একজন পুরুষের কি স্বাধীনভাবে সম্পর্ক শেষ করার অধিকার নেই? আদালত স্পষ্টভাবে জানায়, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় সম্পর্কে থাকার পর যদি তা ব্যর্থ হয়, তবে অতীতে সম্মতিক্রমে হওয়া শারীরিক সম্পর্ককে পরবর্তীতে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা আইনসিদ্ধ নয়। মিথ্যা মামলার ভয়ে কাউকে মৃত সম্পর্কে আটকে থাকতে বাধ্য করা অনুচিত।

একই সঙ্গে শীর্ষ আদালত মনে করিয়ে দিয়েছে যে, ধর্ষণ একটি অত্যন্ত গুরুতর অপরাধ। বহু ক্ষেত্রে সামাজিক মর্যাদার ভয়ে আজও সত্যিকারের নির্যাতিতারা মুখ খুলতে পারেন না বা মামলা নথিভুক্ত করেন না। সেখানে পারস্পরিক সম্মতির ব্যর্থ সম্পর্ককে আইনি মারপ্যাঁচে ধর্ষণের রূপ দেওয়া মোটেও কাম্য নয়। আদালত মনে করে, ব্যর্থ সম্পর্কের অতীত নিয়ে অনুতাপ থাকলেও পরবর্তীতে তাকে অপরাধ হিসেবে চিহ্নিত করলে ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই আসল অপরাধের গুরুত্ব বজায় রাখতেই জোরপূর্বক বা প্রতারণামূলক ঘটনা ছাড়া এই আইনি ধারার অপব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *