ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগ, শনিবারেও ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি!

বার্তা ডেস্কঃ

ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যার জেরে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও আকাশ মেঘলা থাকার পাশাপাশি দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়া এমন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বাইরে বেরোনোর সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *