ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, উৎসবের মরশুমে বড় ধাক্কা!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
নভেম্বর মাসের প্রথম দিন থেকেই ফের বৃদ্ধি পেল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১০ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২,৮২০ টাকায়।
গৃহস্থালিতে স্বস্তি, রেস্তোরাঁ শিল্পে চাপ উৎসবের মরশুমে এবং দীপাবলির প্রাক্কালে বাণিজ্যিক গ্যাস মহার্ঘ হওয়ায় রেস্তোরাঁ, হোটেল ও খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হলো। টানা দুই মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও, ১৪.২ কেজির সাধারণ গৃহস্থালি রান্নার সিলিন্ডারের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে, যা আমজনতাকে কিছুটা স্বস্তি দিয়েছে।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।