পথ কুকুরদের জন্য এক মহৎ উদ্যোগ!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
পথ কুকুরদের খাবার দেওয়া নিয়ে প্রায়ই বিভিন্ন এলাকায় বচসা ও অশান্তির খবর সামনে আসে। সেই সমস্যা মেটাতে এ বার এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নিল হাওড়া পুরনিগম। হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট ‘ফিডিং জোন’ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।