অযোগ্যদের বাদ দিতে ফের সরব শমীক, এসআইআর নিয়ে বড় দাবি!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, বাংলায় হওয়া এসআইআর আসাম্পূর্ণ থেকে যাওয়ার কারণেই অনেক ভুয়া নাম এখনো বাদ দেওয়া সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, নির্বাচন সংক্রান্ত কাজ করার সময় দলীয় কর্মীদের বাধা দেওয়া, ফ্রম ছিনিয়ে আগুন দেওয়া এবং প্রশাসনিক কর্তাদের ওপর আক্রমণের মতো নানা অস্থির পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। শাসকদলকে নিশানা করে তিনি আরও জানান, উপযুক্ত ও শান্তিপূর্ণ পরিমণ্ডল থাকলে অন্তত লাখ লাখ ভুয়া ও অযোগ্য ভোটারের নাম সহজেই চূড়ান্ত তালিকা থেকে বাদ যেত। ফলে সঠিক ভোটার তালিকা তৈরিতে রাজ্যজুড়ে নতুন করে আবার এসআইআর চালুর দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীরা যখন সরব, তখন উল্টো সুরে তাঁকেই সমর্থন জানান শমীক ভট্টাচার্য। বিরোধীদের দেশব্যাপী আন্দোলনের তীব্র সমালোচনা করে বিজেপি সভাপতি উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনের সঠিক পদক্ষেপের কারণেই রাজ্যে বহু দশক পর একটি সম্পূর্ণ রক্তপাতহীন ও সংঘর্ষমুক্ত নির্বাচন প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী। স্বাস্থ্যসাথী কার্ডের জালিয়াতির প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে পুনর্বার নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *