দিঘার নাইট বিচ ম্যারাথনে অবিশ্বাস্য উন্মাদনা!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
সবুজায়নের বার্তা দিতে দিঘায় অনুষ্ঠিত হল ‘রান ফর গ্রিন’ নাইট বিচ ম্যারাথন। খড়গপুর স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে ওল্ড দিঘা থেকে দিঘা মোহনা পর্যন্ত ৫ ও ১০ কিলোমিটারের এই দৌড় আয়োজিত হয়। সেচ মন্ত্রী অরূপকুমার দাস এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও পটাশপুরের বিধায়ক তপন মাইতি উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী।