আইনি ঝামেলা থেকে চরম সমালোচনা, সালমানের দুঃসময়ে বাবার কোন পরামর্শে বদলে গেল ভাগ্য?

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

আইনি জটিলতা ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে যখন চারপাশে শুধু নেতিবাচক আলোচনা, ঠিক তখনই সালমান খানের কাছে আসে ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব। চারদিকের সমালোচনায় ক্লান্ত হয়ে তিনি শো-টি করতে চাননি। কিন্তু বাবা সেলিম খান তাঁকে সোজা পরামর্শ দেন, “ক্যামেরার সামনে তুমি যেমন, তেমনই থাকো। দর্শক মেনে নিলে ভালো, না হলে নিজেকে বদলানো দরকার।” বাবার এই কথাতেই আস্থা রেখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সালমান, আর তাতেই ঘটেছিল অভাবনীয় পরিবর্তন।

‘দশ কা দম’-এর মাধ্যমে দর্শক কোনো অভিনেতাকে নয়, বরং আসল মানুষ সালমানকে নতুন করে আবিষ্কার করে। সেই শুরু, যার পর টানা ১৭টি সিজন ধরে ‘বিগ বস্’ সফলভাবে সঞ্চালনা করছেন তিনি। সম্প্রতি ‘বিগ বস্ ২০’-এর মঞ্চে এই স্মৃতি ভাগ করে ভাইজান বর্তমান প্রতিযোগীদেরও একই বার্তা দেন। অহেতুক বকাঝকা না করে তিনি সবাইকে ক্যামেরার সামনে নিজের আসল সত্তা ধরে রাখার পরামর্শ দেন, যা তিনি নিজে কঠিন পরিস্থিতিতে তাঁর বাবার কাছ থেকে শিখেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *