বেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামল আধাসেনা!

বার্তা ডেস্কঃ

রোববার সকাল থেকে ন্যূনতম মাসিক বেতন ত্রিশ হাজার টাকার দাবিতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। মিরপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতিতে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের নিচে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গাজীপুরের কালিয়াকৈরে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।

বাণিজ্য ও শিল্প ব্যবস্থা সচল রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের পাঁচ প্ল্যাটুন আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলন নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা করেছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিকদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়ে কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি না কাটায় দেশের তৈরি পোশাক শিল্পাঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *