কল্যাণের গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
ভোটে পরাজয়ের পর প্রথমবার উত্তর দিনাজপুরে দলীয় সভা মমতাপন্থী তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আর সভার আগেই তাঁকে দেখে ‘গো ব্যাক’ আর ‘চোর চোর’ স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের তির বিজেপির একদল কর্মী- সমর্থকদের বিরুদ্ধে। যদিও এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন।’