নৈহাটির বড়মা দর্শনে নজিরবিহীন কড়াকড়ি, জেনে নিন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট!

বার্তা ডেস্কঃ

কলকাতার চোরবাগান মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনার পর নৈহাটির ঐতিহ্যবাহী ১০০-র ওপরে পা দেওয়া বড়মার পুজো ঘিরে ব্যাপক প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে। প্রতি বছর দেবী দর্শনে সমাগত লক্ষ লক্ষ ভক্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বিশেষ ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া সরজমিনে মন্দির চত্বর ও প্রবেশ-প্রস্থানের পথ পরিদর্শন করেছেন। সংকীর্ণ রাস্তার কারণে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের জন্য একমুখী যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পুজো চত্বরে মোতায়েন থাকছে এনডিআরএফ টিম, আর বাতিল করা হয়েছে ভিআইপি পাস ব্যবস্থা।

আসন্ন উৎসব ঘিরে ভক্তদের সুবিধার জন্য পুজোর সময়সূচি ও সমস্ত নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। নির্ঘণ্ট অনুযায়ী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দান ও মানত গ্রহণ করা হবে এবং পরবর্তী পর্যায়ে ৮ নভেম্বর পর্যন্ত নৈবেদ্য ও পুজো নেওয়ার প্রক্রিয়া চলবে। ৭ ও ৮ নভেম্বর দেবীকে ঐতিহ্যবাহী অলঙ্কারে সাজানো হবে এবং ভক্তরা সন্ধ্যা পর্যন্ত দণ্ডী কাটতে পারবেন। ৮ নভেম্বর সন্ধ্যায় মায়ের বরনের পর গভীর রাতে ঘট প্রতিষ্ঠা এবং অমাবস্যার তিথিতে মায়ের পুজো শুরু হবে। পুজো এবং পুষ্পাঞ্জলির পর শেষ রাতে প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *