থানায় কালীপুজো নিয়ে তুঙ্গে বিতর্ক! মন্ত্রীর চ্যালেঞ্জে তোলপাড় রাজ্য রাজনীতি?
November 3, 2026
বার্তা ডেস্কঃ
সিউড়ি থানায় বিজয়ী সম্মিলনীর অনুষ্ঠানে থানায় সাড়ম্বরে কালীপুজো করার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। বিরোধী দলের সমালোচনার মুখে পড়ে নিজের মন্তব্যে অনড় থেকে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। তাঁর মতে, থানায় কালীপুজো করা পুলিশি সংস্কৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ।
বাম ও তৃণমূল জমানাকে একযোগে নিশানা করে তিনি দাবি করেন, রাজনৈতিক তোষণের কারণেই এতদিন এই ঐতিহ্যে বাধা দেওয়া হয়েছিল। তাই রাজ্য পুলিশকে এবার সেই ভুলের প্রাশ্চিত্ত করতেই হবে। এই পুজোকে শক্তির উপাসনা হিসেবে বর্ণনা করে তিনি স্পষ্ট জানান, এর পেছনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় কারণ খোঁজার প্রয়োজন নেই।