সোনারপুরের বাগানবাড়িতে গভীর রাতে এমন কী ঘটল, যা জানলে শিউরে উঠবেন আপনি!

বার্তা ডেস্কঃ

সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে এক চিকিৎসকের বাগানবাড়ি থেকে সদ্যোজাত শিশুর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে অজ্ঞাতপরি পরিচয় ব্যক্তিরা ওই বাগানবাড়িতে রহস্যজনক কিছু পুঁতে রাখায় গ্রামবাসীদের সন্দেহ হয়। কুকুরের অস্বাভাবিক ডাকাডাকি ও স্থানীদের অভিযোগে সোনারপুর থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সেখানে পৌঁছায়। বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে সন্দেহজনক স্থানে মাটি খুঁড়তেই উদ্ধার হয় তিন ফুট নিচে পুঁতে রাখা শিশুকন্যাটির মৃতদেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

কারা এবং কেন এত নৃশংসভাবে শিশুটির দেহ সেখানে ফেলে রেখেছিল, তা নিয়ে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। উৎসবের আবহে এই ধরনের রহস্যময় ও রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় ব্যাপক আতঙ্ক এবং ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে নিরাপত্তা ও সামাজিক বার্তার কথা বলা হলেও, এমন ঘটনা সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আসল সত্যি উদঘাটনে এখন ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *