স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসা স্বামী! রাতের অন্ধকারে এ কোন ভয়ঙ্কর রূপ?

বার্তা ডেস্কঃ রাতের অন্ধকারে এ কোন ভয়ঙ্কর রূপ! স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে স্বামী

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নারায়ণপুর ঘোষপাড়ায় এক রোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রী সীমা সরকার ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার পর তাঁর রক্তমাখা কাটা মুন্ডু কোলে নিয়ে স্থানীয় একটি মন্দিরে বসে থাকতে দেখা যায় স্বামী রিন্টু ঘোষকে। ভোরের আলো ফোটার আগেই রিন্টুর এমন ভয়াবহ রূপ দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিন্টুকে গ্রেফতার করে পুলিশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

প্রায় পনেরো বছর আগে সীমার সঙ্গে বিয়ে হওয়া রিন্টুর দুই সন্তান রয়েছে। অতীতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কন্ডাক্টরের চাকরি করলেও তা ছেড়ে দিয়ে সে ছোটখাটো ব্যবসা শুরু করেছিল। মৃতার পরিবারের দাবি, কিছুদিন ধরে রিন্টুর আচরণে আমূল পরিবর্তন এসেছিল এবং সে তান্ত্রিকের মতো আচার-আচরণ ও নিরামিষ খাওয়া শুরু করেছিল। তন্ত্রসাধনার আবেশেই এই জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *