কল্যাণী এইমসে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত!

বার্তা ডেস্কঃ

 

ভারতীয়দের উপযোগী বায়োকেমিক্যাল পরীক্ষার রেফারেন্স রেঞ্জ নির্ধারণে এইমসে সিএমই

কল্যাণী: ভারতীয় জনগোষ্ঠীর শারীরিক গঠন ও বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বায়োকেমিক্যাল পরীক্ষার মানসম্মত রেফারেন্স রেঞ্জ তৈরির লক্ষ্যে একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) কর্মসূচির আয়োজন করল কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)।

মঙ্গলবার প্রতিষ্ঠানের ড. বি সি রায় অডিটোরিয়ামে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এইমসের বায়োকেমিস্ট্রি বিভাগ এবং অ্যাসোসিয়েশন অব মেডিকেল বায়োকেমিস্টস অব ইন্ডিয়া (এএমবিআই)-এর পশ্চিমবঙ্গ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন পরীক্ষার মানদণ্ড পুনর্নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। আয়োজকদের মতে, নির্দিষ্ট ও সঠিক রেফারেন্স রেঞ্জ থাকলে রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে আরও নির্ভুল ফলাফল পাওয়া সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *