ট্রাম্পের বড় পরাজয়, ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়ে তোলপাড় বিশ্ব!

বার্তা ডেস্কঃ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় পালাবদলের সাক্ষী থাকল বিশ্বরাজনীতি। ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান শিবিরকে কোণঠাসা করে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণই ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। প্রায় ২০ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে এত বড় সাফল্য পায়নি দলটি; এনবিসি নিউজের হিসেবে ৪৩৫টি আসনের মধ্যে অন্তত ২৫৫টি আসন যেতে পারে তাদের ঝুলিতে। এমনকি টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস ও আইওয়ার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ধস নেমেছে। পাশাপাশি টেক্সাসে গ্রেগ অ্যাবটকে হারিয়ে জিনা হিনোজোসার গভর্নর জয় এবং অন্যান্য রাজ্যে ডেমোক্র্যাটদের সাফল্য ট্রাম্পের বাকি দুই বছরের প্রশাসনিক পথকে অত্যন্ত কঠিন করে তুলল।

বিশ্লেষকদের মতে, লাগামহীন মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার আকাশছোঁয়া খরচ, ইরান যুদ্ধ এবং সরকারি দুর্নীতি নিয়ে চরম জনঅসন্তোষই এই ফলের মূল কারণ। ভোটার সমীক্ষা অনুযায়ী, প্রায় ৭৫ শতাংশ সাধারণ মানুষ দেশের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। দুই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় এখন থেকে ট্রাম্প প্রশাসনের সরকারি খরচ, মন্ত্রিসভার সদস্য ও বিচারপতি নিয়োগ এবং নীতি নির্ধারণে সরাসরি বাধা তৈরি করতে পারবে ডেমোক্র্যাট শিবির। ইতিমধ্যেই শুল্কনীতি ও ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থ নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছে তারা। অন্য দিকে, এই হারের দায় নিজের কাঁধে নিতে অস্বীকার করেছেন ট্রাম্প। সব মিলিয়ে মার্কিন কংগ্রেসের এই নাটকীয় পরিবর্তন এখন ভারতসহ আন্তর্জাতিক ভূরাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *