হকারমুক্ত দিঘা সৈকত! পর্যটকদের স্বস্তি দিতে প্রশাসনের বড় পদক্ষেপ

বার্তা ডেস্কঃ

দিঘার সমুদ্র সৈকতকে আরও পর্যটকবান্ধব করে তুলতে কঠোর ও বড় পদক্ষেপ করল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পর্যটকদের নিরবচ্ছিন্ন চলাফেরা ও সুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার থেকেই সৈকত চত্বর হকার মুক্ত করার নির্দেশ কার্যকর করা হয়েছে। প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে হোটেল মালিক ও সাধারণ পর্যটকরা স্বস্তি প্রকাশ করলেও স্থানীয় হকার মহলে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে।

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক তথা পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, সৈকত সরণি দিয়ে চলাচলের সময় পর্যটকদের নানাবিধ অসুবিধার অভিযোগ আসছিল। এই সমস্যা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে দিঘাকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। তবে উপযুক্ত পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার কথা না ভেবেই আচমকা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন জীবিকাহীন হয়ে পড়া স্থানীয় ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *