ছুটির তালিকায় বড় কাটছাঁট, সরকারি কর্মীদের কপালে চিন্তার ভাঁজ!

বার্তা ডেস্কঃ

প্রশাসনে কাজের গতি ও সুস্থ কর্মসংস্কৃতি ফেরাতে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে বছরে মাত্র ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারি স্তরে বকেয়া কাজের পাহাড় জমে রয়েছে এবং সেই অচলাবস্থা কাটিয়ে দ্রুত কাজ শেষ করতেই এই কঠোর পদক্ষেপ করা হচ্ছে। বর্তমানে কর্মচারীরা বছরে প্রায় ৫০ দিন ছুটি ভোগ করেন, যার মধ্যে অর্থসচিব ৪৫ দিনের খসড়া তালিকা দিলেও তা আরও কমিয়ে ৪০ দিনে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কোন কোন ছুটি বাদ পড়বে, তার চূড়ান্ত রূপরেখা এখনও প্রকাশিত হয়নি।

অন্যদিকে, ছুটি কমানোর বার্তার পাশাপাশি পূর্বতন সরকারকে রাজস্ব আদায় ইস্যুতে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, অতিরিক্ত কর না চাপিয়েই নতুন সরকার প্রথম ছ’মাসেই আগের সরকারের গোটা অর্থবর্ষের তুলনামূলক রাজস্বের চেয়ে চার হাজার কোটি টাকা বেশি আদায় করেছে। যদিও এই বাড়তি আয় কোন ক্ষেত্র থেকে এসেছে বা কোন আর্থিক বছরের সঙ্গে তুলনা টানা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *